ভারতে সংক্রমণের রেকর্ড ভাঙাগড়ার খেলায় মেতেছে করোনা ভাইরাস। দেশটিতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৭৫ হাজার ৭৬০ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। ভারতে এটি একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের সংখ্যা।
বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, গত একদিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ২৩ জন। ভারতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬০ হাজার ৪৭২ জন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৩ লাখ ১০ হাজার ২৩৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৫ লাখ ২৩ হাজার ৭৭১ জন।
বিশ্বে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তদের দিক দিয়ে বিশ্ব তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত। এ তালিকার প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র এবং দ্বিতীয় ব্রাজিল।
ইত্তেফাক/এআর
