মতলবে অগ্নিকাণ্ডে তিনটি ঘর ভস্মীভূত

আপডেট : ২৭ আগস্ট ২০২০, ১১:৪৯

মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর ইউনিয়নের  চাপাতলী গ্রামের আকবর আলী প্রধানীয়া বাড়ির মিজান প্রধানের বসতঘরসহ তিনটি ঘর অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে। এতে দুই লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি ও প্রায় ১৫ লাখ টাকার জিনিসপত্র আগুনে পুড়ে যাওয়া থেকে উদ্ধার করা গেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার থেকে জানা গেছে।

বৃহস্পতিবার ভোর ছয়টায় এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিভাতে গিয়ে মিজান প্রধানসহ আরও তিন ব্যক্তি আহত হন।

জানা যায়, ওই দিন ভোরে মিজান প্রধানের স্ত্রী তাদের বসতঘরের পাশে আগুনের কুণ্ডুলি দেখে ডাক চিৎকার দিলে বাড়ির ও আশপাশের লোকজন আসে। মুহুর্তের মধ্যে আগুন পাশের দু' টি রান্না ঘরে ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা উপস্থিত হয়। পরে তাদের ও স্থানীয় জনগনের চেষ্টায়  আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।


ইত্তেফাক/এএম