সুন্দরবনে নদীতে ডুবে জেলের মৃত্যু

আপডেট : ২৭ আগস্ট ২০২০, ১৮:৩৮

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে নদীতে মাছ ধরতে যেয়ে চুনা নদীতে ডুবে হেলাল হোসেন (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নদী সাঁতরে নিজ বাড়িতে ফেরার সময় সে নদীতে ডুবে যায়। হেলাল উপজেলার দাতিনাখালি গ্রামে মোসলেম গাজীর ছেলে।

নিহতের ভাই আব্দুল মান্নান জানান, সকালের দিকে জাল নিয়ে সে নদীতে মাছ ধরতে যায়। বাড়িতে ফিরতে দেরি হওয়ায় সবাই খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে চুনা নদীর কিনারা হতে হেলালের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

বুড়িগোয়ালিনী নৌ-থানা পুলিশের ইনচার্জ শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, মাছ ধরা শেষে নদী সাঁতরে বাড়িতে ফেরার সময় প্রবল স্রোতে সে ডুবে যায়।

ইত্তেফাক/এমআরএম