মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাঁশঝাড়ে, নিহত ২

আপডেট : ২৭ আগস্ট ২০২০, ২০:৫২

ঝিনাইদহের মহেশপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাঁশঝাড়ে ধাক্কা খেয়ে দু মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মহেশপুর উপজেলার নওদা গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হচ্ছেন- যশোরের চৌগাছা উপজেলার কাকুরিয়া গ্রামের ঈমান আলির ছেলে ইসমাইল হোসেন (২৫) ও একই গ্রামের রফিক হোসেনের ছেলে রকি (২৪)।

মহেশপুর থানার ওসি মোঃ সাইফুল ইসলাম জানান, তারা মহেশপুর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। নওদা গ্রামে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাঁশঝাড়ে ধাক্কা খায়। একজন ঘটনাস্থলে ইসমাইল হোসেন মারা যান। অপরজন রকিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মারা যান।

ইত্তেফাক/আরকেজি