এক দেশে এক রাজা আর এক রানি ছিল। তারা তাদের রাজকন্যা নিয়ে সুখেই ছিল। রাজবাড়ি থেকে একটু দূরে একটা ফুলের বাগান ছিল। বাগানটা ছিল এক ডাইনি বুড়ির। ডাইনি বুড়ি সবসময় সেই রাজার দেশটা দখল করে নিতে চাইত।
একদিন রাজা আর রানি ডাইনি বুড়ির বাগানে বেড়াতে গেল। রানি ফুলের বাগানে বেড়াতে বেড়াতে একটা ফুলের গন্ধ নিল। এর ফলে রাজবাড়িতে ফিরে রানি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ল। আসলে সেই ফুলগুলোতে ডাইনি বুড়ি বিষ দিয়ে রেখেছিল।
রানি অসুস্থ হওয়ায় সবাই কাঁদতে লাগল। সবার মন খুব খারাপ হলো। সবাই যখন রানিকে নিয়ে ব্যস্ত—এই সুযোগে ডাইনি বুড়ি রাজাকে বন্দি করে ফেলল।
সেদেশে এক পরি ছিল। রাজকন্যা কাঁদতে কাঁদতে সেই পরির সঙ্গে দেখা করল আর তাদের দুঃখের কথা জানাল। পরি ডাইনি বুড়িকে মেরে ফেলল। সঙ্গে সঙ্গে রানি সুস্থ হয়ে গেল। পরে সবাই মিলে রাজাকে বন্দি অবস্থা থেকে উদ্ধার করে আনল। রাজা, রানি আর রাজকন্যা পরিকে অনেক ধন্যবাদ দিল। এরপর সবাই আবার আগের মতো সুখে শান্তিতে দিন কাটাতে লাগল।
নার্সারি, শহীদ বাবুল একাডেমি, খিলগাঁও, ঢাকা
