ক্যাপসন নিউজ

আপডেট : ২৭ আগস্ট ২০২০, ২১:২১

সাভারের কালামপুরে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ‘কালামপুর শাখা’ সম্প্রতি উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল জব্বার চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালামপুর শাখার ম্যানেজার মো. শাহরিয়ার রহমান

০০০০০

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চট্টগ্রাম সাউথ জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়। ব্যাংকের এএমডি মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এবং ডিএমডি মোহাম্মদ আলী, তাহের আহমেদ চৌধুরী ও মো. সিদ্দিকুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন