আদমদীঘিতে প্রতিবন্ধী হোটেল কর্মচারীকে শ্বাসরোধে হত্যা

আপডেট : ২৭ আগস্ট ২০২০, ২১:৩৪

বগুড়ার আদমদীঘির সান্তাহারে শিমুল হোসেন (৩২) নামের এক প্রতিবন্ধী হোটেল কর্মচারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা। বুধবার রাতের কোনো একসময় এই খুনের ঘটনা ঘটে। শিমুল হোসেন সান্তাহার ইয়ার্ড কলোনী মাস্টারপাড়া এলাকার শাহাজাহান আলীর ছেলে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ চার জনকে আটক করেছে ।