গাজীপুর প্রতিনিধি
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আগামী ১৯ জানুয়ারি ৬ থেকে ১১ মাস বয়সী এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের হলরুমে সাংবাদিকদের সঙ্গে এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম রাহাতুল ইসলাম। ভিটামিন এ ক্যাম্পেইনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. ফারহানা আক্তার ফারুক। এসময় সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত সচিব মোঃ কামাল হোসেন, ডা. মাহমুদা আক্তার, স্যানিটারি ইন্সপেক্টর মলয় কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয় যে আগামী ১৯ জানুয়ারি ৬ থেকে ১১ মাস বয়সী ১১ হাজার ২৪১ জন শিশুকে এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৮৪ হাজার ৮৬৯ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য গাজীপুর সিটি করপোরেশনের ১ ও ৩ নং জোনের ২৭টি ওয়ার্ডের ২৫৯টি কেন্দ্র স্থাপন করা হয়েছে।
