রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাব ইউনিয়নের চারিতালুক এলাকার বিলে ‘ভেকু’ দিয়ে অবৈধভাবে কৃষকদের জমির পাশাপাশি সরকারি জমি থেকে মাটি কাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম সরেজমিন গিয়ে মাটি কাটা বন্ধ করে দেন। এ সময় মাটি ব্যবসায়ীরা পালিয়ে যায়। ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহিদুল ইসলাম জানান, চারিতালুক বিলের কৃষকদের জমির পাশাপাশি সরকারি জমির মাটি কেটে নিচ্ছিলো স্থানীয় প্রভাবশালী টিটু ও মজিবরসহ একটি চক্র। মাটি কাটার ফলে আশ-পাশের কৃষি জমিগুলো ভেঙ্গে পড়তে শুরু করে। দুপুরে ইউএনও’র নেতৃত্বে প্রশাসন চারিতালুক বিলে অভিযান পরিচালনা করেন। ৪টি ‘ভেকু’ বিকল করে দেওয়া হয়েছে —ইত্তেফাক
