মেধাবী মুখ

প্রাথমিক শিক্ষা সমাপনী

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ০০:৩৯

 

নাবিহা তাহসিন ইতিকা

নাবিহা তাহসিন ইতিকা এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় কুর্মিটোলা হাইস্কুল এন্ড কলেজের অন্তর্গত প্রাথমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা মোঃ আবুল কালাম ও মাতা তাসলিমা আক্তার উভয়েই সরকারি কর্মকর্তা। ইতিকা ভবিষ্যতে একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা হতে চায়।

 

মেহেরাব হোসেন

মেহেরাব হোসেন এবার পিইসি পরীক্ষায় পশ্চিম রামপুরার উলনস্থ কোয়ালিটি লারনার্স হাইস্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা মো. বশির উদ্দিন সেনা কল্যাণ সংস্থায় কর্মরত ও মাতা মনিরা ইয়াছমিন।