ইউএনও,এসিল্যান্ড এবং ওসির কর্মকাণ্ডে মুগ্ধ মাদারীপুর সদরবাসী

আপডেট : ২৭ আগস্ট ২০২০, ২১:৫৪

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুদ্দিন গিয়াস, সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) হোসনে আরা তান্নি, মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা দিন নেই, রাত নেই, রোদ, বৃষ্টি, ঝড় ও প্রাকৃতিক দুর্যোগ। যখনই খবর পাচ্ছেন ছুটে চলেছেন বন্যা, নদী ভাঙন ও করোনা মোকাবিলায় জীবনের ওপর ঝুঁকি নিয়ে দিন -রাত একপ্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত নিরলসভাবে ছুটে চলছেন। এই তিন কর্মকর্তার কর্মকাণ্ডে মুগ্ধ মাদারীপুর সদরবাসী।

মাদারীপুর সদরে এই তিন কর্মকর্তা আন্তরিকতার সাথে তাদের দায়িত্ব পালন করছেন। তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন এবং তাদের আইনের সুফলগুলো অবহিত করেন ও যেকোন অন্যায় কাজ থেকে বিরত থাকার নির্দেশনা দেন। বিশেষ করে ইভটিজিং বন্ধে ছাত্র-ছাত্রী অভিভাবক ও শিক্ষকদের করণীয় সম্পর্কে দিক নির্দেশনাও দেন। যেকোন সমস্যাগ্রস্থ মানুষ সমস্যায় পড়লে তারা আইনি সহায়তা দিতে সর্বদা থাকেন প্রস্তুত। তারা মনোযোগ সহকারে তাদের সমস্যার কথা শোনেন এবং সমাধানেরও চেষ্টা করে থাকেন।

মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা বলেন, ‘করোনাকালীন সময়ে জীবনের মায়া ত্যাগ করে মাদারীপুর সদরবাসীর জন্য কাজ করে গেছি এবং এখনও করছি। মাদক, সন্ত্রাস, জুয়া, বাল্যবিবাহসহ সবধরনের অনিয়ম বন্ধ করতে পেরেছি। প্রমাণ করতে পেরেছি পুলিশই জনতা, জনতাই পুলিশ।’

আরও পড়ুন: ১ সেপ্টেম্বর থেকে আগের ভাড়ায় ফিরতে রাজি বাস মালিকরা

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুদ্দিন গিয়াস বলেন, ‘আমি ছোটবেলা থেকে গরীব অসহায় মানুষের জন্য কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। এখন আমি নিজেই ইউএনও হাওয়াতে গরীব অসহায় মানুষের জন্য কাজ করতে সুবিধা হচ্ছে। মানুষের জন্য কাজ করার সুযোগ সবসময় আসে না। আল্লাহতালা আমাকে করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য কিছু করার সুযোগ করে দিয়েছে বলে আমার এই মানবিক সহায়তা ধারাবাহিকভাবে চলছে এবং চলবে।’ 

ইত্তেফাক/এএএম