ঝিনাইদহ বৃহস্পতিবার রাতে কেভিড-১৯ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে আরো দুজন মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৮ জন।
মৃতরা হচ্ছেন, কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের কর্মচারী বাবলুল করমি ও মহেশপুরের জাহাঙ্গীর হোসেন।
এদিকে জেলায় আরো ২২ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫’শ ৮৪ জন।
সিভিল সার্জন অফিসের করোনায় বিষয়ক মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১২ জন, কালীগঞ্জ উপজেলায় ১ জন, শৈলকুপা উপজেলায় ৪ জন, কোটচাঁদপুর উপজেলায় ১ জন ও হরিণাকুন্ডু উপজেলায় ৪ জন রয়েছে।
ঝিনাইদহ জেলায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। করোনা সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়েছে। মানুষ স্বাস্থ্যবিধি মানছে না। এমনকি আক্রান্ত ব্যক্তিও ঘুরে বেড়াচ্ছে।
সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, মানুষ কিছুই পরোয়া করছে না। মাক্স ছাড়া হাট বাজারে ঘুরে বেড়াচ্ছে। সামাজিক দূরত্ব না মেনে ভিড় করে কেনাকাটা করছে। এতে সংক্রমণ আরো ছড়াচ্ছে।
ইত্তেফাক/এমআর
