মাগুরায় দুই স্কুল ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু 

আপডেট : ২৮ আগস্ট ২০২০, ২০:২৮

মাগুরার মহম্মদপুর উপজেলার চরপাঁচুাড়িয়া ও চাকুলিয়া গ্রামে বৈশাখী (১২) ও স্বপ্না (১০) নামে দুই স্কুল ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তবে পুলিশ বলছে তারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

মহম্মদপুর থানার অফিসার্স ইনচার্জ তারক বিশ্বাস জানান, জেলার মহম্মদপুর উপজেলার চরপাঁচুাড়িয়া গ্রামে ইমরোজ আলীর মেয়ে বৈশাখী ছোট বোনের সঙ্গে ঝগড়া করে ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে স্থানীয় বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।
 
অপরদিকে, উপজেলার চাকুলিয়া গ্রামে হাসমত মোল্লার মেয়ে স্বপ্না গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গলায় ফাঁস দিলে তাকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ব্যাপারে মহম্মদপুর থানায় পৃথক দুটি অপমৃত্য মামলা দায়ের করা হয়েছে। 

ইত্তেফাক/কেকে