বাড্ডায় জাতীয় শোক দিবসের আলোচনা সভা

আপডেট : ২৮ আগস্ট ২০২০, ২২:১২

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের  অন্তর্ভূক্ত ২১ নং ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় বাড্ডার গুদারাঘাটে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাড্ডা থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আকাশ আহমেদ বাবু। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর গুলশান থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক মিলন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর গুলশান থানা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহাদাৎ হোসেন শিকদার সুমন, সাবেক ছাত্রনেতা কায়ছার আহমেদ চন্দন, বৃহত্তর ২১ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি হুমায়ুন কবির সরকার, বাড্ডা থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুস সাত্তার, ২১ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম রনি, ২১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাফায়াত উল্ল্যাহ সোহাগ এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি সাজেদুল ইসলাম রাকিব।

সভায় প্রধান অতিথি ফারুক মিলন বলেন, ছাত্রলীগ হলো ছাত্রদের সংগঠন। এখানে সন্ত্রাসীদের কোনো ঠাঁই নাই। যারা সন্ত্রাসীদের সাথে সম্পর্ক রাখে তারা যেন ছাত্রলীগে না আসে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু হত্যার মাস্টার মাইন্ডসহ বিদেশে পালিয়ে থাকা সাজা প্রাপ্ত সকল আসামিকে দেশে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানিয়ে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকলের আত্মার মাগফেরাত কামনা করেন।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ২১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ নেতা কাইফ মহসিন ও পারভেজ হোসেন বাপ্পী।

ইত্তেফাক/কেকে