করোনা ভাইরাসের প্রভাব এবং তেলের দাম কমে যাওয়ায় নাইজেরিয়ার অর্থনীতি চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ৬ দশমিক ১ শতাংশ সংকুচিত হয়েছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক কার্যক্রমে স্থরিবতার কারণে তেলের দামে ধস নামে। এর প্রভাবে আফ্রিকার বৃহত্তম অপরিশোধিত তেল উত্পাদনকারী দেশটিরও তেল থেকে আয় ইতিহাসের সর্বনিম্নে নেমে আসে। পাশাপাশি বিদেশি বিনিয়োগ কমে আসা এবং অভ্যন্তরীণ অর্থনীতির গতিপ্রকৃতিতে শ্লথতা দেখা দেয়, যা দেশটির অর্থনীতিকে সংকোচনে বাধ্য করে।
