বিশ্বব্যাপী মহামারির কারণে যখন বড় বড় সব প্রতিষ্ঠানগুলো বড় ধরনের ঝুঁকিতে পড়ে গেছে, সে সময়ে সিঙ্গাপুরের বড় বড় প্রতিষ্ঠানগুলো নিজেদের মহামারি-উত্তর পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তাল মেলাতে ডিজিটাইজেশনে ঝুঁকছে। নগর রাষ্ট্রটিতে চলতি বছরের প্রথম অর্ধে ডিজিটাল ব্যাংকিং সেবা বৃদ্ধি পেয়েছে ৩০ শতাংশেরও বেশি। উদ্যোক্তারা মনে করছেন ডিজিটাল পদ্ধতিতে কার্যক্রম পরিচালনায় খরচ কমানোর পাশাপাশি কার্যক্রম সহজ হয়। ফলে মহামারির পরেও যেন ডিজিটাল পদ্ধতিতে কার্যক্রম পরিচালনা করা যায়—সে ব্যবস্থা নিচ্ছে।
