বাজেটে অগ্রাধিকার বিষয়ক সভা

আপডেট : ২৮ আগস্ট ২০২০, ২১:৫৪

বাজেটে ওয়াশ, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা বিষয়কে অগ্রাধিকার দিতে বুধবার জাগুয়া ইউনিয়ন পরিষদে সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা আভাসের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জাগুয়া ইউপি চেয়ারম্যান মোস্তাক আলম চৌধুরী। সভায় বক্তব্য রাখেন জাগুয়া ইউপির সচিব মো. শামিম আহম্মেদ। এ সময় আভাসের প্রোগ্রাম অর্গানাইজার ময়ূরী আক্তার টুম্পা, এনজিও কর্মী পিয়ারা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।