বিমানবন্দর থানা আওয়ামী লীগের উদ্যোগে শোক দিবসের আলোচনা সভা

আপডেট : ২৯ আগস্ট ২০২০, ০০:২৫

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও ২১শে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে মাসব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে বিমানবন্দর থানা আওয়ামী লীগের উদ্যোগে দিনব্যাপী আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পশ্চিম পার্কিং এলাকায়। বিমানবন্দর থানা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান আলী মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের (উত্তর) সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি প্রমুখ। সভাপতির বক্তব্যে মো. শাহজাহান আলী মন্ডল বলেন, সাহারা খাতুনের অসমাপ্ত কাজগুলো বাস্তবায়নের জন্য ঢাকা-১৮ আসনে দলের জন্য একজন নিবেদিত মানুষ দরকার। যিনি দলের পাশাপাশি এই এলাকার মানুষের জন্য কাজ করবেন।