মাদারীপুর প্রতিনিধি
জেলা সদরে অবস্থিত বিয়াম ল্যাবরেটরি স্কুলে গতকাল বুধবার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলাম। অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন টিআইবি ট্রাস্টিজ বোর্ডের চেয়ারপার্সন অ্যাডভোকেট সুলতানা কামাল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাসেল বাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম, অধ্যক্ষ মোঃ নুরুল হক, সাবেক পৌর মেয়র চৌধুরী নুরুল আলম বাবু, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।
