চলে গেলেন ‘ব্ল্যাক প্যান্থার’ খ্যাত চ্যাডউইক বোজম্যান

আপডেট : ২৯ আগস্ট ২০২০, ১৬:০৫

চার বছর আগে ‘ব্ল্যাক প্যান্থার’ চ্যাডউইক বোজম্যানের কোলন ক্যান্সার ধরা পরে। কিন্তু পুরো বিষয়টিই গোপন রাখা হয়েছিল। দীর্ঘ চার বছর ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে শুক্রবার মাত্র ৪৩ বছর বয়সে মারা যান তিনি।

মূলত ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত এই সুপারহিরো ভিত্তিক চলচ্চিত্র ‘ব্ল্যাক প্যান্থার’র জন্যই চ্যাডউইক বোজম্যান বেশি পরিচিত ছিলেন। চলচ্চিত্রটির নাম ভূমিকায় অভিনয় করেছিলেন চ্যাডউইক।

তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, ক্যান্সারেই তার মৃত্যু হয়েছে। লস অ্যাঞ্জেলসে নিজের বাড়িতেই এই মার্কিন অভিনেতার মৃত্যু হয়েছে। সে সময় তার স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যরা তার পাশে ছিলেন।

নিজের রোগ বা এর চিকিৎসার বিষয়ে জনসম্মুখে কখনো কিছু বলেননি বোজম্যান। অনেকটা নীরবেই তিনি এই দুরারোগ্য রোগের যন্ত্রণা ভোগ করেছেন।

ইত্তেফাক/বিএএফ