হামাস ও ইসরাইলের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার গাজা উপত্যকায় হামাসের অবস্থানে ইসরাইলি সেনারা বিমান হামলা ও ট্যাংকের গোলাবর্ষণ করে।
এক বিবৃতিতে ইসরাইলি বাহিনী জানিয়েছে, গাজা থেকে ছয়টি রকেট ছোঁড়ার পর হামলা চালানো হয়। হামাসের কয়েকটি ভূগর্ভস্থ স্থাপনা ও সামরিক অবস্থানে বিমান হামলা ও কামানের গোলা গোলাবর্ষণ করা হয়েছে।
এদিকে হামাসের অবস্থানে কামানের গোলাবর্ষণ করার পর ইসরাইলেও রকেট ছোঁড়ে হামাস।
ইসরাইলি বাহিনীর একজন মুখপাত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, গাজা থেকে ছোঁড়া রকেটগুলো কোথায় পড়েছে তিনি তা জানেন না। খবর: আরব নিউজ
ইত্তেফাক/জেডএইচ
