ফুলপুরে বালিয়া মাদ্রাসায় খাদ্যে বিষক্রিয়ায় শতাধিক অসুস্থ, একজনের মৃত্যু

আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ২১:৪৫

ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা

ফুলপুর উপজেলায় আশরাফুল উলুম বালিয়া মাদ্রাসায় হোস্টেলের খাবার খেয়ে খাদ্যে বিষক্রিয়ায় শতাধিক ছাত্র অসুস্থ ও একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার পোল্ট্রি মুরগির মাংস ও এ্যাংকর ডাল দিয়ে প্রায় ২০০ ছাত্র সকালের খাবার খায়। পরে রাতের খাবার খাওয়ার আগেই একের পর এক ছাত্র ফুড পয়জনিংয়ে আক্রান্ত হতে শুরু হয়। রাতের খাবার মসুর ডাল দিয়ে খেয়ে ৮০/ ৯০ জন ছাত্র আক্রান্ত হয়ে যায়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হয়ে পড়লে শুরু হয় চিকিত্সাসেবা। ২০ জনের মত ছাত্রকে ময়মনসিংহ এসকে (কলেরা) হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে তাদাখুল ক্লাসের ছাত্র রিয়াদ হাসান (১৮) বুধবার দুপুর ১২টায় মারা যায়। সিনিয়র শিক্ষক মোখলেছুর রহমান মণ্ডল জানান, ছাত্রদের চিকিত্সা ও সুস্থতার জন্য বুধবার মাদ্রাসার ক্লাস বন্ধ ঘোষণা করা হয়।

ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. প্রাণেশ চন্দ্র পণ্ডিত বলেন, মাদ্রাসায় মেডিক্যাল টিম পাঠানো হয়। পরিদর্শন শেষে খাবার স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।