চিটাগংকে ১৬৯ রানের লক্ষ্য দিল সিলেট

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ১৪:৪৪

বিপিএলে দিনের প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসকে ১৬৯ রানের লক্ষ্য দিল সিলেট সিক্সার্স। বুধবার দুপুরে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ১৬৮ রান করে।

শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ৬ রানের মধ্যে ৩টি উইকেট হারায় সিলেট। আউট হন লিটন দাস, নাসির হোসেন ও সাব্বির রহমান। তৃতীয় উইকেটে ডেভিড ওয়ার্নার ও আফিফ হোসেন ৭১ রানের জুটি গড়েন। এরপর আফিফ আউট হয়ে যান। ২৮ বল থেকে ৫টি চার ও ৩টি ছক্কার মারে তিনি করেন ৪৫ রান।

আরো পড়ুন: সাভারে সংঘর্ষে নিহত সুমনের বাড়িতে শোকের মাতম

পরে ওয়ার্নারের সঙ্গে জুটি বাঁধেন নিকোলাস পুরান। দুজন চতুর্থ উইকেটে করেন আরও ৭০ রান। এরপর ওয়ার্নার আউট হলেও লড়াকু স্কোর পায় সিলেট। ৪৭ বল খেকে ওয়ার্নার করেন ৫৯ রান। আর পুরান ৩২ বল থেকে তিনটি চার ও তিনটি ছক্কার মারে করেন ৫২ রান।

রবি ফ্রাইলিঙ্ক ২৬ রান খরচায় তিনটি উইকেট তুলে নেন।

ইত্তেফাক/কেআই