পাকিস্তান সরকার সবসময়ই বলে যে, তারা চীন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনীতি বজায় রাখেন; কিন্তু সম্প্রতি প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্য সেই নীতির সঙ্গে মিলছে না। প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, চীনের সঙ্গে পাকিস্তানের ভবিষ্যত্ নিবিড়ভাবে গাঁথা রয়েছে। ইমরান খান সম্প্রতি দুনিয়া টিভিকে দেওয়া সাক্ষাত্কারে বলেন, পাকিস্তানের ভবিষ্যত্ চীনের সঙ্গে নিবিড়ভাবে গাঁথা। এ ব্যাপারে স্পষ্ট যে, আমাদের অর্থনৈতিক উন্নয়ন ওতপ্রোতভাবে চীনের ওপর নির্ভরশীল। তিনি বলেন, আমরা ভাগ্যবান যে, আমাদের দুঃসময়ে চীনকে আমরা সব সময়ে আমাদের পাশে পেয়েছি। অন্যান্য দেশ চীনের মতো আমাদের পাশে এসে দাঁড়ায়নি। —ভয়েস অব আমেরিকা
