নেত্রকোনায় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু

আপডেট : ৩০ আগস্ট ২০২০, ১৫:২৯

নেত্রকোনার পূর্বধলায় রবিবার সকালে আলাল উদ্দিন (৪২) নামে এক ব্যক্তি বজ্রপাতে মারা গেছেন।

নিহত আলাল উদ্দিন উপজেলার আগিয়া ইউনিয়নের মহিষবেড় গ্রামের আব্দুল গফুরের ছেলে। 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে সাতটার দিকে আলাল উদ্দিন স্থানীয় ধলাই নদীতে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে গেলে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


ইত্তেফাক/জেডএইচ