বদরগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট : ৩০ আগস্ট ২০২০, ১৫:৫৫

রংপুরের বদরগঞ্জে রওশন আরা(৫০)নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার রামনাথপুর ইউপির ট্যাক্সেরহাট সংলগ্ন ব্রিজের নীচ হতে তার লাশ উদ্ধার করা হয়।

রওশন আরা দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ৫নং চন্ডিপুর ইউপির বড় চন্ডিপুর গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বদরগঞ্জ-পার্বতীপুর মহাসড়কের পাশে ট্যাক্সেরহাট সংলগ্ন ব্রিজের নীচে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসি থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধুর লাশ উদ্ধার করে।

বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার বিষয়টি নিশ্চিত করে জানান,লাশ ময়নাতদন্তের জন্য রংপুরে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এমআরএম