রাজধানীর শ্যামপুর থানাধীন জুরাইন পোস্তগোলা টোল প্লাজার সামনে প্রাইভেটকারের ধাক্কায় মো. আপন (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার বিকাল ৪টায় এ দুর্ঘটনা ঘটে।
উদ্ধারকারী সৈনিক শওকত জানান, যাত্রাবাড়ী টু মাওয়া পর্যন্ত রোডের কাজ চলছিল। সেখানে আপনসহ বেশ কয়েকজন শ্রমিক জুরাইন পোস্তগোলা টোল প্লাজার সামনের রাস্তায় প্লাস্টিকের প্লাম্বার দিয়ে বেরিগেড দিয়ে রাস্তা পরিষ্কারের কাজ করছিলেন। এ সময়ে একটি প্রাইভেটকার বেরিগেড ভেঙ্গে আপনকে দিলে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আপন নীলফামারী জেলার সিঙ্গাগাড়ী গ্রামের বাদশা মিয়ার ছেলে। বর্তমানে তিনি মুন্সীগঞ্জের শ্রীনগরের শোলঘর এলাকায় থাকতেন।
ইত্তেফাক/ইউবি
