চাঁদপুরের মতলব উত্তরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মায়া বীর বিক্রম সড়কের গজরা বাজার এর দক্ষিনে সোনা মিয়া মার্কেটের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হন আরও একজন।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম সিজান (১৮)। তিনি মতলব উত্তরের রতন ব্যাপারীর ছেলে। আহত অন্যজনের নাম রহিম। তিনি একই গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, লবণবোঝাই ট্রাক ঢাকা থেকে মতলব উত্তরের ছেংঙ্গারচর বাজারে যাওয়ার সময় ওই স্থানে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যা, অপরজন মারাত্মক আহত হন।
মতলব উত্তর থানা পুলিশ জানায়, ট্রাক ও এর চালককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে ট্রাকের সহকারী পলাতক আছেন।
মতলব উত্তর থানার এস আই আফসার উদ্দিন জানান, সরজমিন তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/ইউবি
