শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধনকাটি ইউনিয়নের পূর্য কান্দি গ্রামের আব্দুর রব ঢালির ছেলে বিল্লাল ঢালি (৩৭) বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেছেন।
রবিবার ৩০ আগস্ট দুপুর ২টার সময় পাশের বাসা থেকে আনা সাইডলাইনের তারের স্পর্শ হলে পানিতে পড়ে যান বিল্লাল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/জেডএইচডি

