সংবাদ সংস্থা পিটিআই-এর নতুন চেয়ারম্যান অভীক সরকার

আপডেট : ৩১ আগস্ট ২০২০, ২০:৩৭

ভারতে সুনামধন্য সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)’র নতুন চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন অভীক সরকার। শনিবার পিটিআইয়ের বোর্ড অব ডিরেক্টর্সের সভায় চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।

অভীক সরকার ‘আনন্দবাজার গ্রুপ অব পাবলিকেশনস’-এর এডিটর এমিরেটাস ও ভাইস চেয়ারম্যান। এর আগে পিটিআই প্রধান ছিলেন পঞ্জাব কেশরী গ্রুপের প্রধান সম্পাদক বিজয় কুমার চোপড়া।

জানা যায়, পিটিআই গ্রুপে অভীকবাবু ছাড়া অন্যান্য বোর্ড মেম্বারদের মধ্যে রয়েছেন বিনীত জৈন (টাইমস অব ইন্ডিয়া), এন রবি (দ্য হিন্দু), বিবেক গোয়েঙ্কা (দ্য এক্সপ্রেস গ্রুপ), মহেন্দ্র মোহন গুপ্ত (দৈনিক জাগরণ), কে এন সনৎ কুমার (ডেকান হেরাল্ড), রিয়াড ম্যাথু (মালয়ালম মনোরমা), এম ভি শ্রেয়ামসকুমার (মাতৃভূমি), আর লক্ষ্মীপি (দিনামালার), হরমুসজি এন কামা (বম্বে সমাচার), প্রবীণ সোমেশ্বর (হিন্দুস্তান টাইমস), বিচারপতি আর সি লাহোটি, দীপক নায়ার, শ্যাম সারন এবং জে এফ পচকানওয়ালা।

জানা যায়, দীর্ঘ দিন আনন্দবাজার পত্রিকার প্রধান সম্পাদকের দায়িত্ব সামলেছেন অভীক সরকার। বাংলা দৈনিক ‘আনন্দবাজার পত্রিকা’, ইংরেজি দৈনিক ‘টেলিগ্রাফ’ ছাড়াও বেশ কিছু ম্যাগাজিন রয়েছে আনন্দবাজার গ্রুপে। বিভিন্ন ভাষায় রয়েছে ছ’টি টেলিভিশন চ্যানেল। ডিজিটাল মাধ্যমে রয়েছে আনন্দবাজার গ্রুপের নিউজ পোর্টাল।

আরও পড়ুন: ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আর নেই

আরও জানা যায়, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করার পর অভীক সরকার ব্রিটেনে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেন। সেখানে তিনি সানডে টাইমসের প্রবাদপ্রতিম সম্পাদক স্যর হ্যারল্ড ইভান্সের মতো ব্যক্তিত্বের সান্নিধ্যে আসেন। সাংবাদিকতার জগতে দিকপালদের মধ্যে অন্যতম এডউইন টেলর, ইয়ান জ্যাকের মতো ব্যক্তিত্বের কাছে নিয়েছেন সাংবাদিকতার পাঠ। আনন্দবাজার।


ইত্তেফাক/আরআই