খন্দকার মোশতাকের সম্পত্তি বাজেয়াপ্তের দাবিতে দাউদকান্দিতে বিক্ষোভ

আপডেট : ৩১ আগস্ট ২০২০, ২২:৪০

কুমিল্লার দাউদকান্দির দশপাড়ায় সোমবার (৩১ আগস্ট) বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাকের সম্পত্তি বাজেয়াপ্তের দাবিতে উপজেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মোশতাকের প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালিত হয়।

দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন এর নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরী লিল মিয়া, দাউদকান্দি উত্তর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি বাসুদেব ঘোষ, কুমিল্লা উত্তর জেলা যুবলীগ সভাপতি বাহার উদ্দীন বাহার, দাউদকান্দি উপজেলা মহিলা লীগের সভাপতি জেবুন্নেছা জেবু, দাউদকান্দি উপজেলা শ্রমিক লীগের সভাপতি রকিব উদ্দীন রকিবসহ আওয়ামী লীগ, মহিলালীগ, শ্রমিকলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

ইত্তেফাক/এমআর