সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে শেখ সাদীর ভিডিও গান ‘ললনা’। গানটির কথা-সুর-কণ্ঠ দিয়েছেন সাদী নিজেই। মেহেদী হাসান লিমনের সার্বিক তত্ত্বাবধানে গানটির সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। নির্মিত হয়েছে ব্যয়বহুল একটি মিউজিক ভিডিও। সৈকত রেজার নির্মাণে এতে মডেল হয়েছেন শেখ সাদী নিজেই। তার সঙ্গে ‘ললনা’ রূপে আছেন মারিয়া ননি। সংগীতাঙ্গনে আনুষ্ঠানিক যাত্রা প্রসঙ্গে শেখ সাদী বলেন, ‘এটা পরম সৌভাগ্য সিএমভির মতো প্রতিষ্ঠান আমাকে নিয়ে এভাবে ভেবেছে। এত দ্রুত এমন একটি শীর্ষস্থানীয় প্লাটফর্মে আমার মিউজিক ভিডিও তৈরি ও রিলিজ হবে সেটা প্রত্যাশা করিনি। সবার দোয়া-ভালোবাসায় আমি ভালো কিছু করতে চাই। আশা করছি, মিউজিক ভিডিওটি দেখে মুগ্ধ হবেন সবাই।’
