চিকিৎসা নিতে এসে ঢাকা মেডিকেল থেকে পালিয়ে যাওয়া রাব্বি গ্রেফতার

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ০১:২২

ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল থেকে পালিয়ে যাওয়া আসামি রাব্বিকে বাসাবোর কদমতলী আজাব হাফিজুর রহমানের বাড়ি থেকে আটক করেছে  সবুজবাগ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে সবুজবাগ থানার ওসি মাহবুব আলম। 

এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় আসামি রাব্বি পালিয়ে যায়। জানা গেছে, সোমবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন রাব্বি (১৯) নামে এক আসামি পুলিশ হেফাজত থেকে হ্যান্ডকাপসহ পালিয়ে গেছেন। তিনি হাসপাতালের ১০২ ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। 

এর আগে শনিবার (২৯ আগস্ট) রাজধানীর মিটফোর্ড হাসপাতাল থেকে পালিয়েছে মাদক মামলার এক আসামি। তবে ১০ ঘণ্টা পর পুলিশের হাতে আসামি ধরা পড়ে।

ইত্তেফাক/এসআই