ফুলবাড়ীতে বজ্রপাতে আরিফ হোসেন (১৮) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় উপজেলার বড়ভিটা ইউনিয়নের বানিয়াটারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ হোসেন ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে ও ফুলবাড়ী ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃষ্টি আসায় কারণে চর-কুটিবাড়ীতে শ্যালো মেশিনটি পলিথিন দিয়ে ঢাকতে গিয়ে নীলকমল নদীতে কলার ভেলায় করে যাওয়ার পথেই বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে নীলকমল নদীতে পড়ে যায়। ঘটনাস্থলে থাকা কয়েকজন লোক এসে তাকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/আরকেজি
