মহেশপুরে সকালে বজ্রপাতে ইনতাদুল (২৮) নামে কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের সাদেক আলীর ছেলে।
নেপা ইউপি চেয়ারম্যান শামছুল হক মৃধা জানান, ইনতাদুল মাঠে কাজ করছিল। সকালে ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে আহত হলে তার অন্য সহকর্মীরা তাকে দ্রুত মাঠ থেকে বাড়ি আনার পথেই তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইত্তেফাক/আরকেজি
