নতুন বছরে একাধিক ইভেন্ট নিয়ে শো টাইম

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ১৯:০২

g বিনোদন রিপোর্ট

 

নতুন বছরে তিন চমক নিয়ে আসছেন শো টাইম মিউজিকের আলমগীর খান আলম। মূলত দুই বাংলার সবচেয়ে বড় ও জমকালো অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করে থাকে এই প্রতিষ্ঠান। ঢালিউড ম্যাগাজিন, মিস ঢালিউড ২০১৯ ও বিজ্ঞাপন নির্মাণ সংস্থা নিয়ে নতুন বছর শুরু করবে শো টাইম মিউজিক। উদ্যোক্তা আলমগীর খান আলম বলেন, ‘মূলত বাংলাদেশের শোবিজ ইন্ডাস্ট্রিকে আন্তর্জাতিক অঙ্গনে আরো ব্যাপক আকারে প্রসারের জন্যই আমার এই উদ্যোগ। ঢালিউড ম্যাগাজিনটি মূলত প্রবাসীদের ব্যবস্যা-বাণিজ্য, ফ্যাশন, শিল্প-সংস্কৃতি ও জীবনযাত্রা নির্ভর হবে। একইসাথে এ বছর বিশ্বের বিভিন্ন দেশে ঢালিউউ অ্যাওয়ার্ডটিকে সম্প্রসারণ করতে চাই। এর বাইরে ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিশ্বের বিভিন্ন দেশের বাংলাদেশি তরুণীদের অংশগ্রহণে অত্যন্ত জাঁকজমকপূর্ণ মিস ঢালিউড প্রতিযোগিতা।’ এই প্রতিযোগিতার সকল নিয়মকানুন ও শর্তাবলী বিভিন্ন মাধ্যমে খুব জলদিই প্রকাশ করা হবে বলে জানান শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম। তিনি বলেন, ‘অনেকদিন থেকেই বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধারদের কাছ থেকে আধুনিক বিজ্ঞাপন নির্মাণের অনুরোধ ছিল। তারই ধারাবাহিকতায় এরইমধ্যে ১০টি বাংলাদেশি আমেরিকান কোম্পানির সাথে আনুষ্ঠানিক চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।’ উল্লেখ্য, শো টাইমের উদ্যোগে যুক্তরাষ্ট্রের একাধিক ভেন্যুতে রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, ক্রিকেট তারকা সাকিব আল হাসান, জেমস, তাহসান একাধিক শীর্ষ তারকাদের অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ব বাঙালিদের কাছ থেকে দারুণ প্রশংসা কুড়িয়েছেন তিনি।