অস্ট্রেলিয়ায় নিউজ শেয়ার নিষিদ্ধ করার হুমকি ফেসবুকের

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ১৮:০৮

অস্ট্রেলিয়ান নাগরিকদের নিউজ, ছবিসহ অন্যান্য বিষয় শেয়ার নিষিদ্ধ করার হুমকি দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। অস্ট্রেলিয়ান সরকার তার দেশের জনগণ ও বিভিন্ন সংস্থার খবর ও তথ্য শেয়ারে নতুন করে চার্জ আরোপ করায় এমন হুমকি দিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। 

বিবিসি জানায়, অস্ট্রেলিয়ার সরকার যদি কনটেন্ট শেয়ারের জন্য ফেসবুককে অর্থ দিতে বাধ্য করা হয় তবে ওই দেশটি থেকে সব রকম শেয়ার নিষিদ্ধ করে দেবে মার্কিন সংস্থাটি।

ফেসবুক কর্তৃপক্ষ বলেছে, অস্ট্রেলিয়ার নাগরিকদের স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন খবর ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করা বন্ধ হয়ে যাবে। এটি তারা করতে চায়নি। তবে অস্ট্রেলীয় সরকারের পদক্ষেপের ফলাফল হিসেবে এটাই তাদের একমাত্র পথ খোলা রয়েছে।

আরও পড়ুন: রাষ্ট্রীয় মর্যাদায় প্রণব মুখার্জিকে শেষ বিদায়

মার্কিন ডিজিটাল জায়ান্টদের শক্তি কমাতে যেকোনো সরকারের সবচেয়ে আক্রমণাত্মক পদক্ষেপ এটি। কঠিন পরিস্থিতিতে পড়া স্থানীয় সংবাদ সংস্থাগুলোকে বাঁচাতে অস্ট্রেলিয়া সরকার কড়া আইন করেছে। এ আইনে ফেসবুক ও গুগলকে অর্থ প্রদানের জন্য বাধ্য করা যাবে এবং লাখ লাখ ডলার জরিমানা করা যাবে।

ইত্তেফাক/আরআই