পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রস্তুতি:বাংলা

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩০

মিরাজুল ইসলাম, প্রভাষক

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ

যেসব শব্দ দিয়ে আমরা নারী, পুরুষ অথবা নারী-পুরুষ দুটিকেই কিংবা এগুলোর কোনোটিকেই বুঝি না সেগুলোকেই লিঙ্গ বলা হয়। লিঙ্গ শব্দের অর্থ চিহ্ন ।

প্রকারভেদ :

লিঙ্গ চার প্রকার।

যথা— ১. পুংলিঙ্গ, ২. স্ত্রীলিঙ্গ,

৩. উভয়লিঙ্গ ও ৪. ক্লিবলিঙ্গ।

যেসব শব্দ দিয়ে পুরুষ জাতি বোঝায়, সেগুলোকে পুংলিঙ্গ বলে।

যেমন— বাবা, চাচা, ভাই, ছাত্র ইত্যাদি।

যেসব শব্দ দিয়ে স্ত্রী জাতি বা নারী জাতি বোঝায়, সেগুলোকে স্ত্রী লিঙ্গ বলে। যেমন— মা, বোন, মামি, খালা, ছাত্রী ইত্যাদি।

যেসব শব্দ দিয়ে স্ত্রী -পুরুষ উভয়কেই বোঝায় সেগুলোকে উভয়লিঙ্গ বলে। যেমন— সন্তান, মানুষ, শিশু, পশু ইত্যাদি।

যেসব শব্দ দিয়ে স্ত্রী -পুরুষ কোনোটাই না বুঝিয়ে জড় পদার্থ বোঝায় সেগুলোকে ক্লীবলিঙ্গ বলে। যেমন— বই, খাতা, কলম, টেবিল, চেয়ার, দরজা, পাথর ইত্যাদি।