সিইএস প্রদর্শনীতে ১০ বৈচিত্র্যময় প্রযুক্তি

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ২০:০৪

৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুরু হয়েছে বিশ্বের অন্যতম প্রযুক্তি পণ্যের প্রদর্শনী কনজ্যুমার ইলেকট্রনিক শো (সিইএস) ২০১৯’র আয়োজন। এবার এই আয়োজনের শুরুতেই প্রদর্শিত হয়েছে ড্রোন থেকে শুরু করে অগমেন্টেড রিয়েলিটি পর্যন্ত বিভিন্ন প্রযুক্তি। এছাড়াও বাড়ি থেকে গাড়ি ও অফিসে ব্যবহার উপযোগী বিভিন্ন প্রযুক্তিও প্রদর্শিত হয়েছে এই আয়োজনে যার প্রবণতা থাকবে আগামী কয়েক বছর।  প্রতি বছরই লাস ভেগাসে এমন আয়োজন করা হয়ে থাকে। সিইএস ২০১৯’ এর প্রদর্শনীতে যে বিষয়গুলো গুরুত্ব পেয়েছে তা নিয়েই আলোচনা করা হয়েছে এ লেখায়। বিস্তারিত লিখেছেন মাহবুব শরীফ

অটোমটিভ

স্বয়ংক্রিয়ভাবে চালিত প্রযুক্তির আরো উন্নত ভার্সন হলো সদ্য প্রদর্শিত অটোমটিভ টেকনোলজি। এতে জিপিএস ও ড্যাসবোর্ডে উন্নত ক্যামেরা ব্যবহার করা হয়েছে। স্বয়ংক্রিয় সেক্টর প্রতিনিয়তই নতুন নতুন আপডেট নিয়ে আসছে। সিইএস প্রদর্শনিতে এমন কয়েকটি আপডেট নিয়েই অটোমোটিভ প্রদর্শিত হয়েছে।

 

ফোল্ডিং স্ক্রিন

ফোল্ডিং স্ক্রিন এর গুঞ্জন অনেকেই বছর জুড়ে শুনতে পাচ্ছেন। এই প্রযুক্তি স্ক্রিন ভাঁজ করা যাবে। সিইএস প্রদর্শনীতে ভাঁজযোগ্য ডিসপ্লের প্রদর্শন করেছে এলজি। যদিও গতবছর দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি পণ্য নির্মাতা কোম্পানি স্যামসাং এই প্রযুক্তির ডিসপ্লে নিয়ে হাজির হওয়ার ঘোষণা দিয়েছিল।  প্রযুক্তিটি নিয়ে অনেকগুলো কোম্পানির একসঙ্গে কাজ করার সম্ভাবনা রয়েছে। এই প্রযুক্তি বিভিন্ন সেক্টরে ব্যবহারের পর যখন এর মূল্য কমে আসবে তখন তা ব্যাপক হারে স্মার্টফোনে ব্যবহারের সম্ভাবনা দেখছে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। প্রদর্শনীতে ১৯২ বাই ৪৪০ পিক্সেল রেজল্যুশনের ৭ দশমিক ৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে সমৃদ্ধ ফ্লেক্সিপাই ফোল্ডেবল ফোন দেখতে পাওয়া গিয়েছে। ডিভাইসটির ফোল্ড খুলে ট্যাবলেট ডিভাইস হিসেবে ব্যবহার করা যাবে। এতে ১৬ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ২০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্সের ডুয়াল রিয়ার ক্যামেরা আছে। ডিভাইসটিতে স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড পাই অপারেটিং সিস্টেমে চলবে।

 

ফাইভজি

সবার জন্য পঞ্চম প্রজন্মের সেলুলার ইন্টারনেট ব্যবহারের লক্ষ্যে বা দ্রুত গতির ইন্টারনেট মোবইলফোনে ব্যবহারের লক্ষ্যে কাজ করছে বেশ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠান। ছবিতে দেখা যাচ্ছে, দ্রুত সময়ে কীভাবে ফাইভজি কাজ করে তার প্রদর্শনি। বাস্তবে, আপনি ফাইভজি দিয়ে আপনার মোবাইলে কাঙ্খিত ব্যবহার তো করতে পারবেনই, পাশাপাশি নিরাপত্তা পণ্যে এ ব্যবহার দেখা যাবে অকল্পনীয় মাত্রায়।  সিইএস প্রদর্শনীতে জানানো হয়, খুব শীঘ্রই আসছে  হটস্পট,  স্মার্টহোম ও সেন্সর যাতে ফাইভজি ব্যবহার হবে। ফাইভাজি আরো বেশি প্রসারিত হবে এটিঅ্যান্ডটি প্রযুক্তির মাধ্যমে।

 

স্মার্ট হোম

অ্যামজনের অ্যালেক্সা ইতোমধ্যে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এই প্রযুক্তিতে প্রশ্ন করে অন্তত ১০০ মিলিয়ন প্রশ্নে উত্তর পাওয়া সম্ভব হচ্ছে। তারা তাদের এই দক্ষতাকে ধরে রাখতে চায়। এতে তারা আরো ৭০ হাজার কনটেন্ট যুক্ত করার ঘোষণা দিয়েছে। গুগল হলো আর একটি প্রযুক্তি প্রতিষ্ঠান যারা গুগল অ্যাসিস্ট্যান্ট নামে পণ্য বাজাজের উন্মুক্ত করেছে। ইতোমধ্যে গুগল অ্যাসিস্ট্যান্ট বেশ সুনাম অর্জনে সক্ষম হয়েছে। ৮ জানুয়ারি শুরু হওয়া সিইএস প্রদর্শনীতে অ্যামাজন ও গুগল তাদের অ্যালেক্সা ও গুগল অ্যাসিস্ট্যান্টের বিভিন্ন ভিচার নিয়ে হাজির হয়েছে।  ধারনা করা হচ্ছে, বাড়িতে অন্য আসবাবপত্রের মতোই অ্যালেক্সা গুগল অ্যাসিস্ট্যান্ট জায়গা করে নিবে।

 

কিচেন টেকনোলজি

পরিধানযোগ্য বিভিন্ন প্রযুক্তি পণ্যের সঙ্গে আরো প্রদর্শিত হয়েছে আরো অনেক প্রযুক্তি। এগুলোর মধ্যে একটি হলো কিচেন টেকনোলজি।  কনজ্যুমার ইলেক্ট্রনিক্স শো’তে কিচেন টেকনোলজি বেশ দৃষ্টি আকর্ষণ করেছে দর্শনার্থীদের।  নেসপ্রেসো নামের এই টেকনোলজিতে মুগ্ধ হয়েছেন অনেকেই। নির্মাতা প্রতিষ্ঠানটি এমন গ্রাহকদের খুজছেন যারা প্রিন্টারে কার্টিজ ব্যবহারে আগ্রহী। তাদের জন্য আগামীতে কোম্পানিটি নতুন প্রযুক্তির প্রিন্টার কার্টিজ আনার পরিকল্পনা করছে। কিচেন মেশিনের মাধ্যমে রান্ন ঘরে ব্যবহারের বিভিন্ন বোতলজাত দ্রব্যকে সংকোচিত করে তা অন্য কাজে ব্যবহারের উপযোগী করে নতুন পণ্য তৈরিতে সক্ষম।

 

৮কে প্রযুক্তি

মাত্র দুই বছর আগে,  ৪কে রেজ্যুলেশনের পছন্দের সিনেমা খুঁজতে আপনাকে বেশ চাপে পড়তে হতো। অপর দিকে অ্যাপল ও নেটফ্লিক্সে ফোরকে রেজ্যুলেশনের সিনেমার সংখ্যা কমে যাচ্ছে। উপরে উঠা, এটি কি শিল্পের প্রক্রিয়া? স্যামসাং ও এলজি তাদের ৮কে মডেলের টেলিভিশন বাজারে উন্মুক্ত করেছে। এই কোম্পানি দুইটি তাদের ৮কে প্রযুক্তির টেলিভিশন সিইএস প্রদর্শনিতে প্রর্শন করেছে।

 

রোবটিক প্রযুক্তি

গত বছর সিইএস প্রদর্শনীতে রোবটই ছিল দর্শনার্থীদের মূল আকর্ষণের বস্তু। বিরক্তিকর প্রবণতার বাইরে যেতে চায় সিইএস প্রদর্শনীর আয়োজন কতৃপক্ষ। চলতি বছরের মার্চের মধ্যেই খেলনাতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সংযুক্ত হবে। প্রদর্শিত হয়েছে রোবটিক প্রযুক্তিও। তবে, চলতি বছরে এই খাত অনেক বড় হোচট খেতে পারে বলে শঙ্কা করছে প্রযুক্তি বিশ্লেষকরা।

 

অ্যাপল

প্রতিবছর কনজ্যুমার ট্রেড শো’তে অ্যাপলের অনেক চমক থাকে। স্যামসাং সিইএস ট্রেড-শো উদ্দেশ্য করে স্মার্ট টেলিভিশিন আনার ঘোষণা দিয়েছে যাতে আইটিউন ও এয়ারপ্লে ২ স্ট্রিমিং সাপোর্ট করবে। এটি হলো অ্যাপলের ট্রেডিশনাল সিদ্ধান্তের অংশ। ভিডিও স্ট্রিমিংয়ে নেটফ্লিলিক্স এর সঙ্গে সমন্বয় করবে বলে মনে করছেন অনেকে। অ্যাপল পণ্যের বাইরে অন্য পণ্যে অ্যাপলের সেবা ব্যবহারের হঠাত্ সম্মতি দেয়া হয়। আইমেসেজ ও ফেসটাইমের মতো জনপ্রিয় কয়েকটি সেবা অ্যাপল পণ্যের বাইরে অন্যদের জন্য উন্মুক্তের ঘোষণা দেয়ার সম্ভাবনা রয়েছে।

 

ড্রোন

ড্রোন বিভিন্ন ব্যবহার ও এর সুফল দিন দিন ভালোর দিকে যাচ্ছে। ফটোগ্রাফি ও দূরবর্তী নিয়ন্ত্রণের জন্য ড্রোন বেশ আলোচিত একটি প্রযুক্তি পণ্য। বর্তমানে এর ব্যাটারি লাইফ ও ফ্রিকোয়েন্সি  উন্নতকরণে কাজ চলছে। ধারনা করা হচ্ছে, আগামী এই প্রযুক্তি আরো উন্নত হবে। ২০১৯ এর সিইএস ট্রেড শো’তে ড্রোনের আগামী পরিকল্পনা নিয়ে বেশ কয়েটি কোম্পানি অংশগ্রণ করেছে। তাদের পরিকল্পনানুযায়ী, আগামীতে ড্রোনের দাম কমনো নিয়ে কাজ করা হবে।

 

অডমেন্টেড রিয়েলিটি

ইতোমধ্যে অনেকগুলো কোম্পানি এআর স্পেসের সঙ্গে জড়িত হওয়ার ঘোষণা দিয়েছে। তারে  বাস্তব বিশ্বের সঙ্গে কাজ করতে আগ্রহী। এ বিষয়ে তাদের পূর্ববর্তী পদক্ষেপ ভিন্ন ছিল। গুগল গ্লাসের মতো এয়ার স্পেস ব্যবহারের প্রবণতা দেখা যাবে। অ্যাপল তাদের আইফোনগুলোতে এআর কিট সংযুক্তির পরিকল্পনা করছে। ভিআর প্রযুক্তির মতো এয়ার প্রযুক্তিও দ্রুত জনপ্রিয়তা অর্জনে সক্ষম হবে। ২০১৯ -এর কনজ্যুমার ট্রেড-শো’তে এয়ার স্পেস এর উপর প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়েছে। দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে বেশ কয়েটি মডেলের এয়ার ডিভাইস।

 

সূত্র : মেক্সিম ডটকম