বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা
বদলগাছীতে আউশ ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকরা ধান কাটা-মাড়াই শুরু করেছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১ হাজার ৫০০ হেক্টর জমিতে ৩-ধান ৪৮, ৩-ধান ৮২, ৩-ধান ৫৫ ও স্থানীয় ধান পাড়িজা চাষাবাদ করা হয়েছে। বদলগাছী সদর ইউনিয়নের গোরশাহী গ্রামের কৃষক শ্রী গনেশ চন্দ্র, প্রদীপ কুমারসহ অনেকে জানান, এবার আউশ ধান উত্পাদন করে কৃষকরা লাভবান হচ্ছে। উপজেলা কৃষি অফিসার মো. হাসান আলী বলেন, চলতি মৌসুমে আউশ ধান গড়ে বিঘা প্রতি ১৮ থেকে ১৯ মণ হারে ফলন হচ্ছে।
