পতেঙ্গায় বিস্ফোরণে রাউজানের নেওয়াজ নিহত, স্বজনদের আহাজারি

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪৭

চট্টগ্রামের পতেঙ্গায় ভয়াবহ বিস্ফোরণে রাউজানের সৈয়্যদ মোহাম্মদ নেওয়াজ উদ্দিন (২৩) নিহত হয়েছেন। বুধবার বেলা পৌনে ১২টার দিকে পতেঙ্গার ১৪ নম্বর ঘাটের কাছে ইন্ট্রাকো কনটেইনার ডিপোতে এ বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনা আরও দুইজন নিহত ও তিনজন আহতের খবর পাওয়া গেছে। 

নিহত সৈয়্যদ মোহাম্মদ নেওয়াজ রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের বদুপাড়া গ্রামের মৃত জানে আলমের পুত্র। পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।

নিহতের মামাত ভাই কাজী শিহাব উদ্দিন বলেন, নিহত নেওয়াজ দুই ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট। দশ বছর পূর্বে তার বাবার অকাল মৃত্যু ঘটে। সংসারের হাল ধরতে শিক্ষা জীবনের ইতি টেনে তিন বছর পূর্বে কর্মজীবনে যোগ দেন। তিনি গাড়ির মেকানিক ছিলেন।

আরও পড়ুন: পতেঙ্গায় বিস্ফোরণে ৩ শ্রমিক নিহত, আহত ৩

যুবক নেওয়াজের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। তার স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠেছে। 

ইত্তেফাক/এএএম