রংপুর সিটির ৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাময়িকভাবে বরখাস্ত 

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ১৯:১১

রংপুর সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. মোস্তাফিজুর রহমানকে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, রংপুর সিটি করপোরেশনের ৩নং সাধারণ ওয়ার্ড নির্বাচিত কাউন্সিলর মো. মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত ফৌজদারি মামলা জি.আর-৫১২/২০১৮ এর সম্পূরক অভিযোগপত্র বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হয়েছে। 

স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯(২০০৯সনের ৬০নং আইন) এর ধারা ১২ এর উপ-ধারা (১)এ প্রদত্ত ক্ষমতা বলে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। যা জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। 

আরও পড়ুন: ভারতের কারাগার থেকে ৪ মাস পর কুড়িগ্রামে ফিরল ২৫ বাংলাদেশি

উল্লেখ্য, ২০১৮ সালে একটি হত্যা মামলায় রংপুর সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. মোস্তাফিজুর রহমানকে প্রধান আসামি করে বিজ্ঞ আদালতে চার্জশিট প্রদান করেন সংশ্লিষ্ট মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা। 

ইত্তেফাক/এএএম