‘মন চুরির’ অভিযোগ নিয়ে পুলিশের কাছে যুবক

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ২১:০৯

মোবাইল ফোন থেকে শুরু করে গয়না, নগদ টাকা অথবা গাড়ি চুরির অভিযোগ প্রতিদিনই জমা পড়ে পুলিশের কাছে। বাড়ির পোষা কুকুর বা গরু চুরির ঘটনা নিয়েও পুলিশের দ্বারস্থ হওয়ার খবর পাওয়ার যায়। কিন্তু এ যে একেবারে অন্য রকম চুরি। এটা হলো মন চুরির ঘটনা! খবর বিবিসি বাংলা ও এনডিটিভি

সম্প্রতি ভারতের নাগপুরে এক যুবক ‘চুরি যাওয়া মন খুঁজে দিতে’ পুলিশের সাহায্য চেয়ে বিফল হয়েছেন। এক নারী তার ‘মন চুরি করেছে’ জানিয়ে তা উদ্ধার করে দিতে ওই যুবক পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। অভিযোগের কথা শুনে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রথমে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়লেও পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে অভিযোগ না নিয়েই যুবকটিকে ফিরিয়ে দেন।

চুরির অভিযোগ করতে চেয়েও ব্যর্থ মনোরথে ফিরে যাওয়া যুবকের এ কাহিনীটি গত সপ্তাহে এক অনুষ্ঠানে শুনিয়েছেন নাগপুর পুলিশের কমিশনার ভুষন কুমার উপাধ্যায়ও। তিনি বলেন, যুবকের অভিযোগের কথা শুনে ‘বেকুব বনে যাওয়া’ ওসি বিষয়টি তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। অবশ্য ভারতীয় আইনে হূদয় হরণের অভিযোগ নেওয়া যেতে পারে এমন কোনো ধারা নেই।