বরিশালে গণপরিবহনে স্বাস্থ্যবিধি না মানায় আট জনকে জরিমানা

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ২১:৪০

গণপরিবহনে আগের ভাড়া ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে বরিশালে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। বুধবার বেলা ১১টা থেকে নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে এ অভিযান চালানো হয়। এ সময় বাসচালক, হেলপার ও কন্ডাক্টররা মুখে মাস্ক না পরায় আট জনকে ১ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়। বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের নির্দেশক্রমে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান। তিনি জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।