বরিশাল নগরীর রুপাতলী এলাকায় মাদক নিরাময় কেন্দ্রের কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি করার সময় সুমন খান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ড্রিম লাইফ নামক ঐ মাদক নিরাময় কেন্দ্রের পাঁচ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। স্বজনদের দাবি, ঐ যুবককে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার রুপাতলীর রেডিও স্টেশন সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সুমন রুপাতলী রেডিও স্টেশন এলাকার খান বাড়ির মৃত ছত্তার খানের ছেলে।
