করোনা মোকাবেলা ও জনসচেতনতায় ডিজিটাল মাধ্যমের ভূমিকা নিয়ে 'ডাইভারসিটি টক'

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ১১:১৫

দ্যা আর্থ সোসাইটির আয়োজনে এবং ইউএনডিপি বাংলাদেশ এর ডাইভারসিটি ফর পিস প্রোগ্রামের সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে 'ডাইভারসিটি টক'। আগামী ৫ সেপ্টেম্বর রাত ৮টায় অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানের আলোচনার বিষয় 'আন্তঃসাংস্কৃতিক সম্প্রীতি বজায় রাখতে ও কোভিড-১৯ প্রতিরোধে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সচেতনতা সৃষ্টিতে প্রযুক্তি ও ডিজিটাল মাধ্যমের ভূমিকা'।

কাজী আইটি লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর ও সিইও জারা মাহবুবের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, যুব ও ক্রীড়া সচিব মো. আখতার হোসেন। এছাড়াও উপস্থিত থাকবেন এসবিকে ফাউন্ডেশনের ফাউন্ডার সনিয়া বশির কবির, ইউএনডিপি বাংলাদেশের প্রোজেক্ট ম্যানেজার রবার্ট স্টোলেম্যান, সেভ অ্যান্ড সার্ভ ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ তৈয়বুল বশর এবং  কমিউনিটি অ্যাক্টিভিস্ট মোহন রবিদাস।

বিশেষ এই আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে- দৈনিক ইত্তেফাক এবং আরটিভি।

এর আগে, গত ১১ আগস্ট রাত ৮টায় অনুষ্ঠিত হয়  'ডাইভারসিটি টক' এর প্রথম পর্ব। 'কোভিড-১৯ এর সময়ে সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে শান্তির দূত হিসেবে যুবকদের ভূমিকা' শীর্ষক এ আলোচনায় সমাজে শান্তি প্রতিষ্ঠায় যুব সমাজের ভূমিকার বিভিন্ন দিক উঠে আসে।

সংসদ সদস্য নাহিম রাজ্জাকের উপস্থাপনায় আলোচনায় অংশ নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি, বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ মহসিন, ক্রিকেটার জাহানারা আলম ও এফ-মাইনর ব্যান্ডের লিড ভোকালিস্ট পিংকি প্যাট্রিচিয়া চিরান।