ছোট বোনকে বাঁচাতে গিয়ে অতলে হারালো দুই ভাইও

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ১৭:০৫

নদীতে ডুবে যাচ্ছিলো ছোট বোন। এই দেখে বসে থাকেনি দুই ভাই। বোনকে বাঁচাতে পর পর তারও ঝাঁপিয়ে পড়েন নদীতে। অবশেষে তিনজনই হারিয়ে যান অতলে। ঘটনাটি কুড়িগ্রামের রৌমারীর। নদীতে গোসল করতে গিয়ে ওই তিন ভাইবোনের মৃত্যু হয়। বৃহস্পতিবার দুপুুর ১টার দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের কলেজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পানিতে ডুবে মৃতরা হলো- ঢাকার ওলি উল্লাহর পঞ্চম শ্রেণির ছাত্রী দীনা পারভীন (১২), উপজেলার কাউয়ারচর গ্রামের আব্দুল কাদেরের নবম শ্রেণির ছাত্র হামিম (১৫) ও কলেজপাড়া গ্রামের হায়দার আলীর ছেলে অষ্টম শ্রেণির ছাত্র সিয়াম (১৩)।

শিশুদের মামা জোবায়ের জানান, আমার ভাগ্নি দীনা ও ভাগ্নে হামিম গত ১৫ দিন আগে রৌমারী কলেজ পাড়ায় অপর এক দুলাভাই সহকারী অধ্যাপক হায়দার আলীর বাড়িতে বেড়াতে আসে। ঘটনার দিন ৪ ভাইবোন ও মামাসহ ৫ জন মিলে দুপুরের দিকে বাড়ির পাশে স্লইজগেট সংলগ্ন সোনাভরি নদীতে গোসল করতে যায়। এসময় দীনা পানিতে ডুবে যায়। তাকে উদ্ধার করার জন্য পর পর ভাইবোনেরা গেলে তারও পানিতে ডুবে যায। এসময় তাদের বড়ো বোন তাকিয়ার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ৫ জনকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুল আলম তিনজনকে মৃত ঘোষণা করেন। 

রৌমারী থানার অফিসার ইনচার্জ হাসান ইনাম বলেন, ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছি। 

ইত্তেফাক/এসি