চিলমারীতে ভেজাল সার জব্দ

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ২১:২৫

চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

চিলমারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোঃ শামসুজ্জোহা ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জোড়গাছ পুরাতন বাজারের রাজু মণ্ডলের সারের দোকান থেকে ৩০ বস্তা ভেজাল টিএসপি সার জব্দ করে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করে। উদ্ধারকৃত ভেজাল সার মাটিতে পুঁতে রাখা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা খালেদুর রহমান জানান, গত ২৬ ডিসেম্বর জোড়গাছ বাজারে সারের দোকান পরিদর্শনে গেলে রাজু মণ্ডলের সারের দোকানের টিএসপি সার ভেজাল বলে সন্দেহ হলে দোকানটি সিলগালা করে সারের নমুনা রংপুর মৃত্তিকা উন্নয়ন ইনস্টিটিউটে পরীক্ষার জন্য প্রেরণ করেন। পরীক্ষার ফলাফলে ভেজাল প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান।