মোরেলগঞ্জে খালের বিদ্যুৎস্পৃষ্টে দুইজন মারা গেছেন। তাদের মধ্যে একজন বৃদ্ধ অপরজন যুবক। উভয় ঘটনায় ইউডি মামলা করা হয়েছে।
জানা গেছে, বারইখালী ইউনিয়নের গ্রামের বহরবুনিয়া গ্রামের কৃষক ইদ্রিস হাওলাদার (৬৫) বুধবার রাত ৩টার দিকে নৌকাযোগে ধানের চারা নিয়ে শেখপাড়া গ্রাম থেকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় খালের মধ্যে ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ হয় বলে তার সঙ্গী একই গ্রামের মজিদ হাওলাদার জানান। বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। অপরদিকে বেলা সাড়ে ১১টার দিকে ভাইজোড়া গ্রামের মৃত মান্নান কাজীর ছেলে রুবেল কাজী (২৫) নারকেল গাছে উঠে বিদ্যুৎস্পর্শে গাছ থেকে নীচে পড়ে নিহত হয়েছেন।
থানা অফিসার ইনর্চাজ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ইত্তেফাক/আরকেজি
