বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা
বদরগঞ্জে অটোভ্যান চালক জিয়ারুল হকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে পৌর শহরের বড়মিলের পেছন থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত জিয়ারুল উপজেলার দামোদরপুর ইউপির আমরুলবাড়ি হাটখোলাপাড়ার গোলাপ হোসেনের ছেলে।
নিহতের মামাত ভাই বাবু মিয়া জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকে তাকে (জিয়ারুল) কোথাও পাওয়া যায়নি। বুধবার দুপুরে পৌর শহরের বড়মিল সংলগ্ন এলাকার এক ব্যক্তি গরুর ঘাস কাটতে গিয়ে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। বদরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
